নোয়াখালীতে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ০৫:২৮আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০৫:৩২

নোয়াখালী নোয়াখালীর কবিরহাট উপজেলার ফরাজিরহাট এলাকায় ভিমরুলের কামড়ে শ্রাবণ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে শ্রাবণকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া আরও দুজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শ্রাবণ কবিরহাট উপজেলার পূর্ব রাজুরগাঁও গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্র ছিল। 

শ্রাবণের বাবা জানান, শুক্রবার একই উপজেলার ফরাজিরহাট এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায় তার দুই ছেলে ও স্ত্রী। শনিবার বিকালে নানার সঙ্গে নৌকায় ঘুরতে যায় তার ছেলেরা। এ সময় ভিমরুলের কামড়ে তিনজনই অসুস্থ হয়ে পড়ে। পরে রাত ৮টার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১১টায় শ্রাবণ মারা যায়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান