ফতুল্লায় গার্মেন্টকর্মীকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ২০:৩৩আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২২:২৮

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক গার্মেন্টকর্মীকে (১৭) ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম ওরফে অপু (৪০) নামে এক দন্তচিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ আগস্ট) দুপুরে ফতুল্লার পঞ্চবটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাক্তার অপু সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। তিনি ফতুল্লার পঞ্চবটি মামুন মার্কেটে একটি ডেন্টাল ক্লিনিকের চিকিৎসক।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ফতুল্লার পঞ্চবটি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস করে ওই গার্মেন্টসকর্মী। তার মায়ের দাঁতের সমস্যা নিয়ে তারা পঞ্চবটি মামুন মার্কেটে একটি ডেন্টাল ক্লিনিকে চিকিৎসার জন্য যায়। তখন চিকিৎসক অপু ওই গার্মেন্টকর্মীর মাকে বলেন, আপনার মেয়েকে বিয়ে করবো। পরিচয়ের সূত্র ধরে গত শনিবার দুপুরে ওই গার্মেন্টকর্মীকে ফোনে তার চেম্বারে ডেকে আনেন অপু। এরপর অপু সেখানে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

ওসি আরও জানান, গার্মেন্টকর্মীর অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে দন্তচিকিৎসক অপুকে গ্রেফতার করা হয়। আর এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। আগামীকাল মঙ্গলবার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান