মাদক সেবনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
২০ আগস্ট ২০১৯, ১৯:৫৬আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২১:৫০

গ্রেফতার আসামিদের দুজন আব্দুল মালেক মানিক ও ইশারুল ইসলাম মাদকসেবনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যানসহ চার বিএনপি নেতাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে তাদের থানা থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। কোর্ট তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এ তথ্য জানান।   

সোমবার রাত ৮টায় রুহিয়া-ঠাকুরগাঁও সড়কের পাশে আকচা নিমবাড়ি এলাকার ‘স্বপ্নজগৎ’ নামে একটি পার্কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) গোলাম মর্তুজার নেতৃত্বে পুলিশের একটি দল তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন– সদর উপজেলার আকচা ইউপির সাবেক চেয়ারম্যান ও ওই পার্কের মালিক সারোয়ার হোসেন চৌধুরী, রুহিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক, ঢোলারহাট ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ইশারুল ইসলাম ও সদস্য মনির হোসেন।

পুলিশ জানায়, এর আগে এ বছরের ৭ ফেব্রুয়ারি ওই পার্কে অসামাজিক কাজের সুযোগ করে দেওয়ার অপরাধে পার্ক মালিক সারোয়ার ও ৮ যুগলকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে পার্ক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং আটক যুগলদের অভিভাবকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া নভেম্বরে আব্দুল মালেক মানিককে মাদক সেবনের অভিযোগে চার সহযোগীসহ গ্রেফতার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম