দিনাজপুরে চাঁদাবাজি মামলায় গ্রেফতার ২

দিনাজপুর প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৯, ১৩:৪২আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৩:৪৫

দিনাজপুরে চাঁদাবাজি মামলায় গ্রেফতার ২ দিনাজপুরের চিরিরবন্দরে চাঁদাবাজি মামলায় আসাদুজ্জামান ওরফে আশিকুর রহমান (৩০) ও শাকিল ইসলাম (২৬) নামে দুইজনকে শুক্রবার রাতে  গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। আসাদুজ্জামান চিরিরবন্দর উপজেলার পূর্ব ভিয়াইল এলাকার ওসমান আলীর ছেলে। শাকিল
থানাপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। চিরিরবন্দর থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসাদুজ্জামান, শাকিলসহ বেশ কয়েকজন নিজেদের যুবলীগ নেতা পরিচয় দিয়ে জমি দখল ও চাঁদাবাজি করে আসছে। গত জুন মাসে উপজেলার আমতলী বাজারের মাস্টার ক্যাবল নেটওয়ার্কের সত্বাধিকারী মনিরুজ্জামানের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি ও ভয়ভীতি দেখায় তারা। এই ঘটনায় তিনি চিরিরবন্দর থানায় একটি মামলা করেন। ওই মামলা তাদের  গ্রেফতার করে পুলিশ।
চিরিরবন্দর থানার পরিদর্শক (ওসি) মাহাবুবুর রহমান সরকার জানান, চাঁদাবাজি মামলায়  গ্রেফতার দু’জনকে আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ বলেন, ‘তারা যুবলীগের কেউ নয়। যুবলীগের পরিচয় অনেকেই দিতেই পারে। তবে অপরাধী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক এটা আমরা চাই।’

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি