হিলি বন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

হিলি প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৯, ১২:১৮আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৩:১৬

ট্রাক থেকে আমদানি করা পেঁয়াজ নামাচ্ছেন শ্রমিকরা

দিনাজপুরের হিলি স্থলবন্দরে রবিবার (২৫ আগস্ট) পেঁয়াজের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা করে কমেছে। দু’দিন আগেও প্রকার ভেদে প্রতিকেজি পেঁয়াজ ৩০ থেকে ৩৪ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে তা কমে ২৫ থেকে ৩১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের আগে এই বন্দর দিয়ে প্রতিদিন ৪৫ থেকে ৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। ঈদের ছুটি শেষে এ বন্দর দিয়ে প্রতিদিন ১৫ থেকে ২০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হয়। তবে বর্তমানে তা বেড়ে ২৫ থেকে ৩০ ট্রাকে দাঁড়িয়েছে।

আমদানিকারকরা বলছেন, এই বন্দর দিয়ে নাসিক, ইন্দোর, পাটনা, শেখপুরা জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। এসব পেঁয়াজ বর্তমানে পাইকারিতে (ট্রাক সেল) প্রকার ভেদে ২৫ থেকে ৩১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সাপ্তাহিক ছুটি, ঈদ ও শোক দিবস মিলিয়ে টানা ৮ থেকে ৯ দিন হিলিসহ দেশের সব বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকায় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যায়। এছাড়া, সম্প্রতি ভারতের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা হওয়ায় পেঁয়াজের অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে। ফলে পেঁয়াজের সরবরাহ কম থাকায় দাম বেড়ে যায়। বাড়তি দামেই তখন আমদানি করতে হয়েছে। এ কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বেশি ছিল। তবে এখন পরিস্থিতি পাল্টেছে।

তারা আরও  জানান, চাহিদার কারণে প্রচুর এলসি খোলা হয়। এতে করে হিলি স্থলবন্দরসহ দেশের সব বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি আগের তুলনায় বেড়েছে। ফলে বাজারে সরবরাহ বাড়ার কারণে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম