সীমান্তে মিয়ানমারের চার ‘নাগরিক’ আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, ২০:৪৩আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২০:৫৫

নাফ নদীর তীরে বিজিবির টহল (ছবি: সংগৃহীত) কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের চার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (২৬ আগস্ট) রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফুল জোমাদ্দার। তারা মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত করেনি বিজিবি।

মেজর শরীফুল জোমাদ্দার জানান, ‘রবিবার রাতে গোপন সংবাদের খবরে বিজিবির একটি দল টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফনদীর তীরে অভিযান পরিচালনা করে। এসময় মিয়ানমারের চার নাগরিককে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষে নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’    

একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিজিবির কাছে আটক চার জনই মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) সদস্য। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে ‘আপাতত কিছু বলা যাচ্ছে না’ বলে উল্লেখ করেন বিজিবির ওই কর্মকর্তা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি