টেকনাফে সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ১৭:০৭আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৭:২১

টেকনাফে সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদের তীর থেকে তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন বাংলাদেশে কোস্টগার্ড সদস্যরা। মঙ্গলবার (২৭ আগস্ট) ভোরে টেকনাফের ওমর খাল এলাকা থেকে এগুলো উদ্ধার করা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ওমর খাল দিয়ে ইয়াবার চালান লেনদেনের খবরে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা প্যারাবনের ভেতরে একটি নৌকা রেখে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারের ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি