কুমিল্লায় সীমান্ত হাটের জন্য জায়গা দেখলেন দুই দেশের প্রতিনিধিরা

কুমিল্লা প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৯, ২০:১৯আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২০:২৮

কুমিল্লায় সীমান্ত হাটের জন্য জায়গা দেখলেন দুই দেশের প্রতিনিধিরা কুমিল্লায় সীমান্ত হাট স্থাপনের জন্য জেলার চৌদ্দগ্রামে দুটি জায়গা পরিদর্শন করেছে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধি দল। বুধবার (২৮ আগস্ট) চৌদ্দগ্রাম পৌর এলাকার সেনেরখিল ও কালিকাপুর ইউনিয়নের জগতপুরে জায়গা পরিদর্শন করেন প্রতিনিধিরা। পরে তারা সেনের খিলে মতবিনিময় করেন।

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাংলাদেশের পক্ষে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বিজিবি ১০ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল্লাহ আল ফারুকী, ভারতের পক্ষে কালেক্টর সাউথ ত্রিপুরার জেলা ম্যাজিস্ট্রেট শ্রী দেবাবিয়া বর্ধন, জেলা প্রেসিডেন্ট শ্রী লিবাশান দাশ, বিএসএফ ১৩০ ব্যাটালিয়নের অধিনায়ক রাম কুমার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম, শারমিন সুলতানা, উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ, এফবিসিসিআই পরিচালক ও কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান, আটগ্রাম বিজিবি ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মীর নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘ভারত-বাংলাদেশ সীমান্তের কুমিল্লা অংশে প্রথম বর্ডার হাটের জন্য আমরা চৌদ্দগ্রামে দুটি জায়গা পরিদর্শন করেছি। আমরা একটি জায়গা নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। হাট চালু হলে দুই দেশের নাগরিকরা বাণিজ্য সুবিধা পাবেন।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম