আসামের এনআরসি নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৯, ২০:৫৪আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ২২:২৬

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন (ফাইল ছবি) ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে বাংলাদেশের ভাবনার কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলেন, ‘এনআরসি তালিকাটি একান্ত ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটি নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ নেই। এই বিষয়টি কখনও বাংলাদেশের ইস্যু হিসেবে ওঠানো হবে না।’ শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলা ট্রিবিউনকে তিনি একথা বলেন।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসলে আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম, “আপনারা নাকি এনআরসি তালিকা করছেন। এমনিতেই বাংলাদেশ ১১ লাখ রোহিঙ্গা নিয়ে হিমশিম খাচ্ছে।”  তখন তিনি প্রকাশ্যেই ওই কথা বলেছিলেন।’

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসামের এনআরসি বিষয়ে কোনও নির্দেশনা আছে কিনা– জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা এ নিয়ে কোনও আলোচনায় বসিনি। যেহেতু ভারত আমাদেরকে বলেছে, এনআরসি বাংলাদেশের ইস্যু হবে না। সেই বিশ্বাস থেকেই এ বিষয়ে আমরা কোনও ধরনের আলাপ করিনি।’  

বাদ পড়া অসমীয়রা বাংলাদেশের নাগরিক বলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখুন অনেকে অনেক কিছু বলে থাকেন রাজনৈতিক কারণে। বিষয়টি আপনি তাকেই জিজ্ঞেস করুন।’

তিনি বলেন,  ‘আমাদের দেশ এখন উন্নয়নের মহাসড়কে। দেশে শিক্ষিত লোকের চাকরির অভাব আছে, কিন্তু সাধারণ শ্রমিকের চাকরির কোনও অভাব নেই। সুতরাং আমাদের লোক এই মুহূর্তে দেশ ছেড়ে যাবে এটি আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় না এখান থেকে লোক যাবে। যদি গিয়ে থাকে তবে সেটি অনেক আগে ১৯৪৭ সালে বা ১৯৭১-এর আগে। কিন্তু এখন আর কোনও লোক যাওয়ার জন্য প্রস্তুত নয়।’

প্রসঙ্গত, ভারতের আসামে চূড়ান্ত নাগরিক তালিকা ঘোষণা করা হয়েছে শনিবার। এ তালিকায় নাগরিকত্ব থেকে বাদ পড়েছে ১৯ লাখ অসমীয়। 

/এসএসজেড/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজিবির চেকপোস্টে এসে মিয়ানমারের বাহিনীর সদস্য পরিচয় দেওয়া ১৪ জন আটক
বিজিবির চেকপোস্টে এসে মিয়ানমারের বাহিনীর সদস্য পরিচয় দেওয়া ১৪ জন আটক
এবার নিজের জন্য নয়, মাদ্রিদের জন্য কাজ করতে চাই: রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায়  
এবার নিজের জন্য নয়, মাদ্রিদের জন্য কাজ করতে চাই: রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায়  
নদীতে নৌকায় নারীর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ‎
নদীতে নৌকায় নারীর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ‎
বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের 
বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের 
সর্বাধিক পঠিত
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট