পঞ্চগড়ে ৪ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

পঞ্চগড় প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৩

মেলায় গাছের চারা হাতে শিক্ষার্থীরা পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে চার দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ মেলার আয়োজন করেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, বোদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, লক্ষ্মী রানী, বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

উদ্বোধন শেষে অতিথিরা মেলায় বিভিন্ন প্রজাতির ৩০টি স্টল পরিদর্শন করেন। পরে সবার হাতে একটি করে গাছ তুলে দেন তারা।

এর আগে মেলা উপলক্ষে বোদা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নার্সারি মালিকরা অংশ নেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম