পাহাড় কাটার দায়ে আবাসন প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১২

পাহাড় কাটা (ফাইল ছবি) চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকায় পাহাড় কেটে বহুতল আবাসিক ভবন তৈরির অভিযোগে ফিনলে প্রপার্টিজ লিমিটেড নামে একটি আবাসন প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বুধবার (৪ সেপ্টেম্বর) অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন অধিদফতরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা এ তথ্য জানিয়েছেন।

এর আগে পাহাড় কাটার অভিযোগ পেয়ে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের একটি টিম ফিনলে প্রপার্টিজের প্রকল্প পরিদর্শনে যায়। পরিদর্শনে পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়।

সংযুক্তা দাশগুপ্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই এলাকায় ১৮তলা একটি ভবন নির্মাণকাজ শুরু করেছে ফিনলে প্রপার্টিজ। পাহাড় কেটে ওই ভবন তৈরি করা হচ্ছে– এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার আমরা সরেজমিন পরিদর্শনে যাই। পাহাড় কাটার প্রমাণ পেয়ে বুধবার ওই প্রতিষ্ঠানকে শুনানিতে অংশ নিতে নোটিশ দেওয়া হয়। শুনানিতে অংশ নেওয়ার পর প্রতিষ্ঠানটিকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম