শাবি ছাত্রলীগে নারী সদস্য নেই কেন, প্রশ্ন শোভনের

শাবি প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৫

শাবিপ্রবিতে ছাত্রলীগের কর্মী সমাবেশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে নারী সদস্য কেন নেই, সেই প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আমাদের দেশের প্রায় অর্ধেকই নারী। এ হিসাবে বিশ্ববিদ্যালয়ে অর্ধেক শিক্ষার্থী তো নারীই হবে। অথচ শাবি ছাত্রলীগে কোনও নারী সদস্য নেই।’

শোভন আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে ছাত্রলীগকেই দায়িত্ব নিতে হবে। কর্মীরা ছাত্রলীগের প্রাণ। এক্ষেত্রে কর্মীদের আরও সুসংগঠিত করতে হবে।’   শাবিপ্রবিতে ছাত্রলীগের কর্মী সমাবেশ

তিনি বলেন, ‘ছাত্রলীগ ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ সব ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রেখে দেশাত্মবোধের পরিচয় দিয়ে আসছে। আপনারা বিদেশে গিয়ে পড়াশোনা করে আরও উচ্চ শিক্ষিত হবেন। উচ্চ শিক্ষিত হয়ে আবার দেশে ফিরে এসে এই দেশের জন্য আপনারা আপনাদের মেধাকে কাজে লাগাবেন। আসলে সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। বাংলাদেশ ছাত্রলীগ সেই সোনার মানুষ গড়ার কারিগর। প্রত্যেক ছাত্রলীগের কর্মীই মেধাবী শিক্ষার্থী। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করার আহ্বান জানাই।’

শাবিতে শিগগিরই ছাত্রলীগের সম্মেলনের আয়োজন করা হবে বলে আশ্বাস দেন ছাত্রলীগ সভাপতি।  

সমাবেশে শাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায়  ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নেতারা বক্তব্য রাখেন।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান