ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্রাবন্তী নামে পাঁচ বছরের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় সে মারা যায়। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস এ তথ্য জানান।
শ্রাবন্তী যশোরের বাঘারপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সোহাগের মেয়ে।
ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, শিশুটি ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৩১ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিল।







