দ্বিতীয় দফায় সাক্ষাৎকার দিলো প্রত্যাবাসনের তালিকাভুক্ত ৩৩ রোহিঙ্গা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২০

সাক্ষাৎকার দিতে আসা রোহিঙ্গা পরিবার

কক্সবাজার টেকনাফের শালবাগান শিবিরে ফের রোহিঙ্গাদের সাক্ষাৎকার শুরু হয়েছে। ১৩ দিন বন্ধের পর বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে প্রত্যাবাসনের তালিকায় নাম থাকা রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেওয়া হয়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) প্রতিনিধিদের কাছে তাদের মতামত জানিয়েছেন ৩৩ রোহিঙ্গা পরিবার।

আরআরআরসির প্রতিনিধি, জাদিমুরা ও শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ খালিদ হোসেন বলেন, ‘প্রত্যাবাসনের তালিকাভুক্ত রোহিঙ্গারা ফের মতামত জানিয়েছেন। তাদের মতামত একটি ফরমে লিপিবদ্ধ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তালিকায় নাম থাকা সব রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেওয়া হবে।’

এর আগে (২০ থেকে ২২ আগস্ট), প্রত্যাবাসনের তালিকাভুক্ত ৩৩৯টি রোহিঙ্গা পরিবার সাক্ষাৎকার দিয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী ৩ হাজার ৫৪০টি পরিবারের প্রত্যাবাসন হওয়ার কথা থাকলেও গত ২২ আগস্ট নির্ধারিত তারিখে রোহিঙ্গাদের অনীহার কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্বিতীয় বারের মতো স্থগিত হয়ে যায়। প্রত্যাবাসনের তালিকাভুক্তদের মধ্যে শুধু শালবাগান রোহিঙ্গা শিবিরে ৯৩৩ পরিবারের ৩ হাজার ৪৫০ জনের নাম রয়েছে।

রোহিঙ্গা ক্যাম্প

প্রথম দফার সাক্ষাৎকারে রোহিঙ্গারা নাগরিকত্ব, নিরাপত্তা এবং গণহত্যাকারীদের বিচার চেয়েছে। একই সঙ্গে নিজেদের ফেলে আসা সম্পত্তির অধিকার এবং ক্ষতিপূরণও চায় তারা। এবার তাদের কণ্ঠে একই সুর পাওয়া গেছে।

সাক্ষাৎকার দিয়ে বের হয়ে মমতাজ বেগম (২৬) জানায়,, ‘‘আমার কাছে জানতে চাওয়া হয়েছে মিয়ানমারে যাব কিনা? জবাবে ‘না’ বলেছি। কারণ হিসেবে ফেলে আসা সহায়-সম্বল, নাগরিকত্ব ও গণহত্যার বিচারের কথা বলেছি।’

মমতাজ আরও জানায়, প্রত্যাবাসনের তালিকায় নিজের নাম থাকলেও তার স্বামী ও সন্তানের নাম নেই।

প্রত্যাবাসন কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন, ‘শালবাগান রোহিঙ্গা শিবির ছাড়াও নতুন করে আগামী সপ্তাহে লেদা রোহিঙ্গার শিবিরে ২৪ ও ২৫ নম্বার ক্যাম্পে সাক্ষাৎকার নেওয়া হবে। তবে যেসব রোহিঙ্গারা সাক্ষাৎকার দিয়ে, তাদের মধ্যে কেউ শর্তবিহীন মিয়ানমারে ফিরতে রাজি হয়নি।’

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি