সহপাঠীর ঘুষিতে স্কুলছাত্র নিহত

সিলেট প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৬

সহপাঠীর ঘুষিতে স্কুলছাত্র নিহত সিলেটের ফেঞ্চুগঞ্জে কথা কাটাকাটির জের ধরে সহপাঠীর ঘুষিতে মজিদ মিয়া (১৪) নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। মজিদ উপজেলার মল্লিকপুর গ্রামের হাফিজ আলীর ছেলে এবং কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ সাইফুর রহমান নামের একজনকে আটক করেছে। সে মল্লিকপুর গ্রামের আমীর আলী ছেলে।
জানা যায়, মজিদ মিয়া ও তার সহপাঠী সাইফুর রহমান সায়েমের ক্লাসের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মজিদকে কিল-ঘুষি দিয়ে আঘাত করে সায়েম। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মো. বদরুজ্জামান। তিনি জানান, ক্লাসে কথা কাটাকাটির জেরে সাইফুর কিল-ঘুষি মারলে ক্লাসের ভেতরেই মজিদ অজ্ঞান হয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি