তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৯

দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ লাইন দৌলতদিয়া-পাটুরিয়া রুটে পদ্মায় তীব্র স্রোত ও ফেরিঘাটে নাব্য সংকটের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে দৌলতদিয়া ঘাট প্রান্তে দীর্ঘ হয়েছে যানবাহনের লাইন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টা পর্যন্ত দৌলতদিয়া প্রান্তে ৫০টি যাত্রীবাহী বাস ও দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরিতে ওঠার অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ জানিয়েছেন, এই নৌরুটে ফেরি ধীরে চলায় নদী পারাপারে সময় বেশি লাগছে। এতে কমে যাচ্ছে ফেরির ট্রিপ সংখ্যা। আর দৌলতদিয়া ঘাটের ১ নম্বর ফেরিঘাটে নাব্য সংকটের কারণে চলছে ড্রেজিং। বাকি পাঁচটি ঘাট সচল আছে। ফেরি ধীরে চলায় ঘাটপ্রান্তে যানবাহনের সিরিয়াল বাড়ছে।

বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম