ডিশ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৭

নীলফামারী বৈদ্যুতিক খুঁটিতে উঠে ডিশ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীলফামারীর কিশোরীগঞ্জে এক শ্রমিক নিহত হয়েছেন। কিশোরীগঞ্জ থানার ওসি হারুন আর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁদখানা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম (২০) একই গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে।

ওই ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান জানান, ঘটনার সময় আসাদুল ইসলাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঝাপাড়া এলাকার একটি বাড়ির ডিশের লাইন মেরামত করার সময় পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান তিনি। 

এলাকাবাসী আহত অবস্থায় আসাদুলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের ডা. সুজাত শরীফ বলেন, হাসপাতালে আনার আগেই আসাদুল মারা যায়। কিশোরীগঞ্জ থানার ওসি হারুন আর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান