বকশীগঞ্জে ট্রাকের চাপায় যুবক নিহত

জামালপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৯, ১২:০২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৯

ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে

জামালপুরের বকশীগঞ্জে ট্রাকের চাপায় শফিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শফিকুল বগারচর ইউনিয়নের রামরামপুর এলাকার আব্দুল আওয়ালের ছেলে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের গোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী এই তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, সানন্দবাড়ী যাওয়ার পথে শফিুকলের মোটরসাইকেল ট্রাকটিকে ওভারটেক করার সময় ট্রাকের নিচে পড়ে যায়। এসময় ট্রাকটি মোটরসাইকেলকে  চাপা দিলে ঘটনাস্থলেই শফিকুলের মৃত্যু হয়। খবর পেয়ে শফিকুলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি