টেকনাফে প্যারাবনে মিললো ১ লাখ ১০ হাজার ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০১

ইয়াবা উদ্ধার (ফাইল ফটো) টেকনাফ উপজেলার প্যারাবনের ভেতর থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার গভীর রাতে নাফ নদী সংলগ্ন হ্নীলা ইউনিয়নের জালিয়ার দ্বীপ এলাকার প্যারাবন থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে একটি বড় চালান টেকনাফে ঢুকছে এমন তথ্য পেয়ে বিজিবির একটি দল রাতে সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা প্যারাবনের ভেতর প্যাকেট ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া কালো প্যাকেটে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ছিল।
তিনি জানান, ঊধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে পরে ইয়াবাগুলো ধ্বংস করা হবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি