সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০১

ব্রাহ্মণবাড়িয়া বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে শামছু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন এ তথ্য জানান।

আহতদের মধ্যে রবি রহমান (৫৫), এরশাদ মিয়া (৩৭), সায়েদুল মিয়া (২২), আলাল মিয়া (৪০), আব্দুর রহিম (৬০), শেখ রাকিব (৪০), শেখ হোসেন (৪২), জাবেদ মিয়া (৩৫), শরীফ (২০) ও বাবুল মিয়াকে (২০) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

ঘটনা সম্পর্কে ওসি বাংলা ট্রিবিউনকে জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার বুড্ডা গ্রামের ইউপি সদস্য অলি আহাদ এবং একই এলাকার শামছু মিয়ার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার বেলা ১১টার দিকে আহাদ গ্রুপের লোকজন শামছু গ্রুপের লোকজনের ওপর অতর্কিতে হামলা করে। পরে উভয় গ্রুপের লোকেরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে শামছু মিয়া ঘটনাস্থলেই মারা যান।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের দুই ঘণ্টা সময় লাগে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কোনও পক্ষ থানায় মামলা করতে আসেনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান