নারায়ণগঞ্জের আড়াইহাজারের ইলুমদীমোড়ে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো- রমজান (২০), শাহীন (৩৫), মোক্তার হোসেন (২৫) ও জুয়েল (২৫)।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, উপজেলার আড়াইহাজার-জাঙ্গালিয়া সড়কের স্থানীয় ইলুমদীমোড় নামক স্থানে একদল ডাকাত গণপরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে।







