ওজনে কম দেওয়ায় দুই পেট্রোল পাম্প মালিককে জরিমানা

যশোর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৬

মেসার্স তোফাজ্জেল হোসেন ফুয়েল স্টেশন অনুমোদন ছাড়া তেল সংরক্ষণ, বিক্রি এবং ওজনে কম দেওয়ার অপরাধে যশোরের দু’টি পেট্রোল পাম্প মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের গাড়িখানা রোডে মেসার্স তোফাজ্জেল হোসেন এবং ধর্মতলায় সোনালী ফুয়েল স্টেশনে পৃথক অভিযান পরিচালিত হয়।
আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন বলেন, মেসার্স তোফাজ্জেল হোসেন ফুয়েল স্টেশনে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া আন্ডারগ্রাউন্ডে ফুয়েল সংরক্ষণ করে তা বাজারজাত করতে দেখা যায় অভিযানে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি প্রতিষ্ঠানটির ক্যাশিয়ার আসাদুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে শহরের ধর্মতলা এলাকায় সোনালী ফুয়েল স্টেশনে অভিযান চালিয়ে অকটেন ওজনে কম দেওয়া দেখতে পান আদালত। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহফুজুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
তিনি জানান, এর আগেও ওজনে কম দেওয়ার অপরাধে তোফাজ্জেল হোসেন ফুয়েল পাম্প সিলগালা করা হয়েছিল।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম