খাগড়াছড়িতে দুর্গাপূজা হবে ৫৪ মণ্ডপে, প্রথমবারের মতো নারীনেতৃত্বে পূজা কমিটি

খাগড়াছড়ি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৫

দুর্গা পূজা (ফাইল ছবি) খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় এবার ৫৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব মণ্ডপের জন্য পূজা উদযাপন কমিটি গঠিত হয়েছে। জেলায় এবারই প্রথমবারের মতো নারীনেতৃত্বে পূজা কমিটি গঠিত হয়েছে জেলা সদরের আনন্দনগর শ্রী শ্রী ভুবনেশ্বরী কালি মন্দিরে। জেলা প্রশাসন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য্য জানান, ‘মণ্ডপে মণ্ডপে ধর্মীয় ভাবধারায় পূজা ও উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে। একইসঙ্গে চলছে প্রতিমা তৈরির কাজ। কিছু মণ্ডপকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছি। পূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যাতে কোনও রকম ব্যাঘাত না ঘটে তার প্রস্তুতিও নিতে শুরু করেছে প্রশাসন।’

পূজা উদযাপন পরিষদের তৈরি করা তালিকা অনুযায়ী, জেলায় এবার সবচেয়ে বেশি পূজামণ্ডপ হবে খাগড়াছড়ি সদর উপজেলায়। এই উপজেলায় একটি ঘট পূজাসহ মোট পূজা হবে ১৯টি। দ্বিতীয় স্থানে রয়েছে পানছড়ি উপজেলা, এখানে মোট পূজা হবে ১০টি। তৃতীয় স্থানে রয়েছে দীঘিনালা উপজেলা, এখানে পূজা হবে সাতটি মণ্ডপে।

জেলা পুলিশ সুপার মো. আহমার উজ্জামান বলেন, ‘দুর্গা পূজা সুন্দরভাবে পালনের জন্য তিন স্তরে পুলিশ মোতায়েন করা হবে। নিয়মিত মনিটরিং থাকবে। কন্ট্রোল রুম খোলা হবে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী