কুড়িগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৮

আটক কুড়িগ্রামের রাজারহাটে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবদুল কাদের (৬৫) নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাজিম খাঁ ইউনিয়নের রতিরাম পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার এ তথ্য জানান।

অভিযুক্ত কাদের পেশায় কৃষিশ্রমিক। সে ওই এলাকার মৃত নজির উদ্দিনের ছেলে এবং ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সকালে শিশুটিকে ফুঁসলিয়ে নিজের ঘরে ডেকে নেয় আবদুল কাদের। এরপর শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে সে। পরে এলাকাবাসী টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। 

ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে প্রাপ্ত আলামতে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে।

কাদেরের বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান