এক কেজি হেরোইনসহ আটকের মামলায় আসামির মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৩

আসামি মো. মমিন চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সদর উপজেলার চর দূর্লভপুর এলাকার মৃত. সাইদুর রহমানের ছেলে মো. মমিন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২২ ডিসেম্বর রাতে উপজেলার নরেন্দ্রপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক কেজি ১০০ গ্রাম হেরোইনসহ আসামি মমিনকে আটক করে র‌্যাব-৫। পরের দিন ২৩ ডিসেম্বর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন এসআই গোলাম সারোয়ার। মামলার তদন্ত শেষে মমিনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম। 

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আঞ্জুমান আরা জানান, আদালতে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বিচারক এই রায় দিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের