জয়পুরহাটে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

জয়পুরহাট প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৬

জয়পুরহাট

জয়পুরহাট সদর উপজেলায় ট্রাকচাপায় জয় হোসেন নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেঁতুলতলীতে খঞ্জনপুর-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয় হোসেন উপজেলার চকগোপাল গ্রামের গোলজার হোসেনের ছেলে। সে জয়পুরহাট বরেন্দ্র ক্যাম্পাস স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রায়হান হোসেন বলেন, ‘দুপুরে বাসা থেকে বের হয়ে সাইকেলযোগে বন্ধুর বাসায় যাচ্ছিল জয়। তেঁতুলতলীতে বন্ধুর বাসার সামনে নওগাঁগামী একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকসহ চালককে আটক করে পুলিশ।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম