ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫০

ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা বেগম (৬৫) নামে ডেঙ্গু আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. শামসুজ্জামান।

ফাতেমা বেগম জামালপুরের ইসলামপুর উপজেলার আফসর আলীর স্ত্রী।

ডা. শামসুজ্জামান জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ১৩ সেপ্টেম্বর হাসপাতালের মেডিসিন ইউনিট ৬-এ ভর্তি হন ফাতেমা। অবস্থা খারাপ হলে তাকে গত ১৯ সেপ্টেম্বর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তিনি হার্টের সমস্যাসহ রক্তের অনুচক্রিকা কমে যাওয়ায় মারা গেছেন।

তিনি আরও জানান, বর্তমানে এই হাসপাতালে ২৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় একজন নতুন রোগী ভর্তি ও একজন রোগী ছুটি নিয়ে বাড়ি ফিরে গেছেন।     

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম