বরিশালে মেজর পরিচয়ে প্রতারণা, আটক ১

বরিশাল প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৩

বরিশালে মেজর পরিচয়ে প্রতারণা, আটক ১

নিজেকে সেনাবাহিনীর মেজর হিসেবে দাবি করে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার সময় সাইফুল ইসলাম নামের এক প্রতারককে আটক করেছে র‌্যাব-৮। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর সিএন্ডবি রোডের ঘোষবাড়ির এলাকা থেকে তাকে আটক করা হয়। সাইফুল বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিষারকান্দি গ্রামের নুরুজ্জামান হাওলাদারের ছেলে।

র‌্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়, ইশফাক নামক একব্যক্তিকে ওয়ারেন্ট অফিসার পদে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার সময় ওই প্রতারককে আটক করে র‌্যাব। 

ইশফাকের বাবা দেলোয়ার হোসেন জানান, প্রতারক সাইফুল বিভিন্ন সময় প্রাইভেটকারের বিভিন্ন পার্টস কেনার জন্য তার দোকানে যেতো। তার প্রাইভেটকারের সামনের গ্লাসে সাদা কাগজে বাংলাদেশ সেনাবাহিনী লেখা স্টিকার রয়েছে। নিজেকে সে সেনাবাহিনীর মেজর (ডাক্তার) বলে পরিচয় দেয়। পরিচয়ের সূত্র ধরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদে চাকরি দেওয়ার সুযোগ রয়েছে বলে তাদের জানায়। এজন্য সাইফুল ৪ লাখ টাকা দাবি করে। দুপুরে তার ছেলে ইশফাকের জীবনবৃত্তান্ত এবং অগ্রীম ৫০ হাজার টাকা নিতে আসে প্রতারক সাইফুল। এসময় তার কথাবার্তার সন্দেহ হলে সেনাবাহিনীর পরিচিত একজন মেজরকে বিষয়টি জানানো হয়। তিনি বিষয়টি বরিশাল র‌্যাব-৮ কে অবহিত করেন।

র‌্যাব সদস্যরা তাৎক্ষনিক অভিযান চালিয়ে ওই প্রতারককে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এই ঘটনায় আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন র‌্যাব-৮ কর্মকর্তারা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হারিয়ে যাওয়া চিঠির জগতে একদিন
হারিয়ে যাওয়া চিঠির জগতে একদিন
ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, আসছে লাইসেন্স-রেজিস্ট্রেশনের নীতিমালা 
ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, আসছে লাইসেন্স-রেজিস্ট্রেশনের নীতিমালা 
নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় মৃতের সংখ্যা ১,০০০ ছাড়ালো
নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় মৃতের সংখ্যা ১,০০০ ছাড়ালো
সারের সংকট নেই, মজুত ১২ দশমিক ৬১ লাখ টন: তথ্য উপদেষ্টা
সারের সংকট নেই, মজুত ১২ দশমিক ৬১ লাখ টন: তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ