ময়মনসিংহে সাংস্কৃতিক পল্লী গড়ে তোলা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৯

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি বলেছেন, সরকার সুস্থধারার সংস্কৃতি চর্চা, বিকাশ ও এর উন্নয়নে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ লক্ষে দেশের প্রতিটি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ময়মনসিংহের রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ময়মনসিংহে একটি সাংস্কৃতিক বলয় প্রতিষ্ঠার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি চলছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি উপস্থাপনের প্রস্ততি নেওয়া হচ্ছে। এতে ব্যয় হবে একশ’ কোটি টাকা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদীনের শহর ময়মনসিংহে এই সাংস্কৃতিক পল্লী গড়ে তোলা হলে এখানে শিল্প সাহিত্যের আরও বিকাশ ঘটবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ছয় গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিতরা হলেন, অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন, শ্রী জগদীস চন্দ্র সরকার, ডা. মো. নাছির উদ্দীন আহমেদ, মোকাররম হোসায়েন, অধ্যাপক আমির আহম্মদ চৌধুরী রতন ও কবি ফরিদ আহমেদ দুলাল।
ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবুল হেসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, প্রেসক্লাব সম্পাদক শেখ মহিউদ্দিন আহাম্মেদ প্রমুখ।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণের আগে থাকুক পূর্ণ প্রস্তুতি
বিদেশ ভ্রমণের আগে থাকুক পূর্ণ প্রস্তুতি
যারা শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী 
যারা শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী 
বাংলাদেশিদের ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা বহালে সহযোগিতার আশ্বাস ইন্দোনেশিয়ার
বাংলাদেশিদের ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা বহালে সহযোগিতার আশ্বাস ইন্দোনেশিয়ার
বাংলাদেশ সফর নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড, ‘এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই’
বাংলাদেশ সফর নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড, ‘এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই’
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল