কিছু খারাপ ব্যক্তি ক্রীড়াঙ্গনকে কলুষিত করার চেষ্টা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২০

ফুটবল খেলার সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, ‘কিছু সংগঠন, ক্লাব ও খারাপ ব্যক্তি খেলাধুলার আড়ালে ক্রীড়াঙ্গনকে কলুষিত করার চেষ্টা করছে। ক্রীড়াঙ্গনকে যারা ধ্বংস করার পাঁয়তারা করছে তারা যতো প্রভাবশালী রাজনৈতিক নেতা বা প্রশাসনের লোক হোক না কেন তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী ন্যায় বিচারক সেজন্য তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।’
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেশব্যাপী খেলাধুলার উন্নয়নের পাশাপাশি ফুটবল খেলার জাগরণের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। মাদকের কালো হাত থেকে ভবিষৎ প্রজন্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের। দেশের যুব সমাজকে ধবংস করার যে পাঁয়তারা চলছে তা থেকেও যুব সমাজকে রক্ষা করতে হবে। সেজন্য ছেলেমেয়েরা যাতে সারা বছর খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে আমরা সে ব্যবস্থা করছি। পরবর্তীতে আমরা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবো।’
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাসার উদ্দিন, পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহাম্মেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবু হানিফ, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম প্রধান প্রমুখ।
ফাইনাল খেলায় বালক (অনূর্ধ্ব-১৭) গাজীপুর সদর উপজেলা দল ২-১ গোলে শ্রীপুর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বালিকা (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় কাপাসিয়া উপজেলা দল ৬-০ গোলে গাজীপুর সদর উপজেলা দলকে পরাজিত করে।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’