নিজেদের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছে আ. লীগ: ওবায়দুল কাদের

সিলেট প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৩

সিলেট ওসমানী বিমানবন্দরে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে। বিএনপি যা পারেনি আওয়ামী লীগ সেটা করে দেখিয়েছে। এটা অব্যাহত থাকবে। এগুলো দেখে বিএনপির অনেক কিছু শেখার আছে। বিএনপির উচিত ছিল আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়া।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, দেশে বিএনপির আমল থেকেই টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজিসহ সন্ত্রাসের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তখন তারা কোনও পদক্ষেপ নেয়নি।
তিনি বলেন, খালেদা জিয়া যা পারেননি শেখ হাসিনা তা করে দেখাচ্ছেন। তাই সরকারের জনপ্রিয়তা অনেকগুণ বেড়ে গেছে। সেজন্য বিএনপির উচিত সরকারকে অভিনন্দন জানানো। শুধু সমালোচনার জন্য সমালোচনা না করে বরং গঠনমূলক সমালোচনা করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
পরে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন মন্ত্রী। বিকালে রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে প্রয়াত আওয়ামী লীগ নেতা আ ন ম শফিকের স্মরণে শোকসভায় বক্তব্য রাখবেন তিনি।

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম