ইউজিসির তদন্ত টিম বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলায় আহতদের সঙ্গে কথা বলছে

গোপালগঞ্জ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪২

প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান ইউজিসি গঠিত তদন্ত টিম দ্বিতীয় দিনের মতো গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) হামলার ঘটনার তদন্ত করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় তদন্ত টিমের সদস্যরা একাডেমিক ভবনে যান। তারা গত ২১ সেপ্টেম্বর বহিরাগতদের হামলায় আহত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলছেন। এ বিষয়ে তারা লিখিত বক্তব্যও গ্রহণ করবেন।

বুধবার বিকাল ৪টায় ড. মো. আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত টিম বিশ্ববিদ্যালয়ে আসে।

এদিকে, উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ে অষ্টম দিনের মতো আন্দোলন চলছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। 

এদিন সকাল থেকে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি ছিল। দুর্নীতির অভিযোগে উপাচার্যের বিরুদ্ধে নানা স্লোগানে প্রকম্পিত হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃহস্পতিবার অনশন ও অবস্থান কর্মসূচির পাশাপাশি ইউজিসি গঠিত তদন্ত কমিটির কাছে স্মারকলিপি পেশ এবং চোখে কালো কাপড় বেঁধে ভিসির অপসারণের এক দফা দাবিতে কর্মসূচি পালন করছেন তারা।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে জিনিয়ার বহিষ্কারাদেশ তুলে নেওয়াসহ আরও কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নিলেও ভিসির পদত্যাগের দাবিতে অন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ‘বহিরাগতদের’ হামলা

/এমএএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম