শুদ্ধি অভিযান বিএনপি সহ্য করতে পারছে না: ওবায়দুল কাদের

সিলেট প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০

সিলেটে শোকসভায় বক্তব্য রাখছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুর্নীতি, মাদক, জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থানে বিএনপি ঈর্ষান্বিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শেখ হাসিনা নিজ দলের ভেতরে শুদ্ধি অভিযান চালাচ্ছেন এটা বিএনপি সহ্য করতে পারছে না। তারা এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ অভিযানকে তারা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। অথচ এ অভিযানের কারণে শেখ হাসিনার জনপ্রিয়তা আরও বেড়ে গেছে।’

সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ ন ম শফিকুল হক স্মরণে এক শোকসভায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সিলেট জেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।  

নিজ দলের মধ্যে চলমান অভিযান প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘দলের মধ্যে শুদ্ধি অভিযান চলছে। শেখ হাসিনার এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।’

এ ধরনের পদক্ষেপ না নেওয়ায় বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘দেশে বিএনপির আমলে টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজিসহ মাদকসন্ত্রাসের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তখন তারা নিজ দলের কারও বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। খালেদা জিয়া যা পারেননি, শেখ হাসিনা তা করে দেখাচ্ছেন। তাই সরকারের জনপ্রিয়তা অনেকগুণ বেড়ে গেছে।’

এ সময় সিলেটে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দলের মধ্যে কোন্দল মেটাতে না পারলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। কোন্দল মিটিয়ে দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করতে হবে।’

সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজে দেরি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বারবার প্রস্তুতি নিয়েও ঢাকা-সিলেট মহাসড়কের কাজের অগ্রগতি হয়নি। আমার মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় এই প্রকল্পে দেরি হয়েছে। তবে এখন সব জটিলতা কেটে গেছে। শিগগিরই ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতের কাজ শুরু হবে।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের যৌথভাবে এ শোকসভা সঞ্চালনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, কেন্দ্রীয় সদস্য রফিকুর রহমান।

/এমএএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান