বীরগঞ্জে খেলতে খেলতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৩

দিনাজপুর দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে পড়ে গিয়ে আব্দুল্লাল জিসান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টায় বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া বানিয়াপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিসান ওই গ্রামের উসমান আলীর ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একা একা খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় জিসান। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে তাকে পুকুরে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে সেখান থেকে জিসানকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম কুতুবুদ্দিন পানিতে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান