কিশোরগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ছেলে জখম

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৩

কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সদরে জয়নব বিবি (৭৫) নামে এক বৃদ্ধাকে ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় গুরুতর আহত হন তার ছেলে দেলোয়ার হোসেন (৩৮)। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হারুয়া এলাকায় ভিকটিমের মেয়ের বাসায় এই ঘটনা ঘটে।

নিহত জয়নব বিবি মৃত আবুল হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, হারুয়া এলাকার এ বাসাটি জয়নব বিবির মেয়ের। তারা স্বামী-স্ত্রী চাকরির সুবাদে ময়মনসিংহে থাকেন। আর তাদের সন্তান ফাহিম (১৭) এ বাসায় থেকে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করে। ছেলেটির দেখাশুনা করতেই তার নানি ও মামা এ বাসায় থাকেন। আজ সকালে দুর্বৃত্তরা হঠাৎ বাসায় ঢুকে জয়নব বিবিকে ছোড়া দিয়ে শরীরের কয়েকটি জায়গায় আঘাত করে। এসময় মাকে বাঁচাতে দেলোয়ার এগিয়ে আসলে তাকেও ছুড়ি দিয়ে গুরুতর আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতঘর থেকে নিহতের লাশ উদ্ধার করে। গুরুতর আহত দেলোয়ারকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেন এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও সুস্পষ্ট নয়। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম