নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে বড় ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৮

শিমুলিয়া ঘাটে যানবাহনের লাইন (ফাইল ছবি) শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নাব্য সংকটে বড় ফেরি চলাচল বন্ধ রয়েছে। সকালে চলাচল বন্ধ থাকলেও দুপুর থেকে পরীক্ষামূলকভাবে কয়েকটি ফেরি চলছে। গত কয়েকদিন যাবৎ এই নৌরুটে নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। বর্তমানে শিমুলিয়া ৩৫০টি গাড়ি পারের অপেক্ষায় আছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী এ তথ্য জানান।  

নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ‘ভোর ৫টা থেকে নাব্য সংকটের কারণে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এরপর বেলা সাড়ে ১২টার দিকে দুটি মাঝারি ও তিনটি কে-টাইপের ফেরি পরীক্ষামূলকভাবে চলাচল করছে। তবে এসব ফেরি তুলনামূলক কম লোড নিয়ে চলছে। লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকট, এ কারণে রো রো ফেরি (বড় ফেরি) ও ডাম্প ফেরি বন্ধ আছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম