দক্ষিণ এশিয়ার চালিকাশক্তি হবে বাংলাদেশ: নৌ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০১

দক্ষিণ এশিয়ার চালিকাশক্তি হবে বাংলাদেশ: নৌ প্রতিমন্ত্রী

বিশ্বের বড় বড় দেশ বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘বাংলাদেশ ব্যবসাবান্ধব হিসেবে বিশ্বে ২০তম অবস্থানে রয়েছে। শুধু নৌ পরিবহন সেক্টরে বিনিয়োগের জন্যেই অনেক দেশে যোগাযোগ করছে। বিদেশিরা বুঝতে পেরেছে, আগামী দিনের বাংলাদেশ দক্ষিণ এশিয়ার চালিকাশক্তি হবে।’

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের আনন্দ শিপইয়ার্ডে এসব কথা বলেন তিনি। এসময় বিআইডব্লিউটিএর যাত্রী ওঠা-নামার জন্য পল্টুন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নৌপরিবহন সেক্টরে গত দশ বছরের অভূতর্পুব উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে ও পরিকল্পনায় সুনীল অর্থনীতির অন্যতম জায়গা হলো নৌপরিবহন খাত। অর্থনীতির ভিত্তিকে আরও শক্তিশালী করার জন্য সারা পৃথিবীর সঙ্গে বাংলাদেশের নৌ সংযোগ স্থাপন করা হবে।’  

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। সংবিধানের ধারাবাহিকতা, গতি ও গণতন্ত্র সমুন্নত করেছেন। ইনডেমনিটি অধ্যাদেশ দিয়ে বঙ্গবন্ধু ও জেল হত্যার বিচার বন্ধ করা হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইনডেমনিটি বাতিল করে আইনের মাধ্যমে বঙ্গবন্ধু ও জেল হত্যার বিচার কাজ শেষ করেছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান