খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. ফয়সাল খান (২)চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। রূপসার কাটাখালির মৌভোগ এলাকা থেকে প্রশাসনের লোক পরিচয়ে তাকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
সোমববার (৩০ সেপ্টেম্বর) খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম বাহার বুলবুল বলেন, ‘থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
নিখোঁজ কলেজ ছাত্রের মা জায়েদা আক্তার ডলি জানান, সোমবার সকালে ০১৮১৩৩১৩০৪৩ নম্বর থেকে কল করে চুয়াডাঙ্গা রেলওয়ে থানার (জিআরপি) ইনচার্জ অমিত হাসান পরিচয়ে জানানো হয়- ফয়সালকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য জরুরি টাকা লাগবে। এরপর ০১৮১৮০৪৬৭৮৩ নম্বরে ৪ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হয়। কিন্তু পরে নম্বর বন্ধ পাওয়া যায়। এই অভিযোগে খুলনা সদর থানায় একটি জিডি করা হয়েছে।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা জিআরপি ইনচার্জ জালাল উদ্দীন বলেন, অমিত নামে চুয়াডাঙ্গা জিআরপি’তে কেউ নেই। আর এখানে গুলিবিদ্ধ কারও উদ্ধার হওয়ার কোনও ঘটনাও নেই।








