সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ দুজন নিহত

যশোর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৯, ২২:১৪আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২২:১৫

যশোর

যশোর-মাগুরা সড়কের কদমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার (৬ অক্টোবর) বিকালে এই ঘটনা ঘটে।

বাঘারপাড়া উপজেলার খাজুরা পুলিশ ক্যাম্পের আইসি রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।  

নিহতরা হলেন- হাসান (২৪) ও মালিহা (১৪)। হাসান একটি মোটরসাইকেলের দোকানে কাজ করতেন ও মালিহা নিউটাউন উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

এছাড়াও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে গুরুতর আহত তাহিয়া (১৫) নামের নবম শ্রেণির ছাত্রীকে।

জানা যায়, হাসানরা তিনজন একটি মোটরসাইকেলে মাগুরা থেকে যশোরে ফিরছিলেন। মাগুরামুখী একটি বালুর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন মারা যান। ট্রাকটি তাদের চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম