তীব্র স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল ব্যাহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৯, ১৬:৩৩আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৭:২৫

শিমুলিয়া ঘাট (ফাইল ফটো) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সোমবার (৭ অক্টোবর) দুপুর থেকে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির (অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী।
তিনি জানান, পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে দুর্ঘটনার আশঙ্কা থাকায় দুপুর থেকে রো রো ফেরি ও ডাম্প ফেরি ছাড়া বাকি সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। চ্যানেলে ড্রেজিংয়ের কাজ চলছে। কিছু ফেরি আছে স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেজার মেশিনে আছড়ে পড়তে পারে। তাই ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে। গতকাল এই রুটে ১৩টি ফেরি চললেও আজ দুপুর থেকে ৪-৫টি ফেরি চলছে।
এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে শিমুলিয়া ঘাটে প্রায় সাড়ে তিনশ’ যানবাহন আটকা পড়েছে, যার মধ্যে ট্রাকের সংখ্যা বেশি। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, সীমিত আকারে ফেরি চলাচল করায় ছোট গাড়ি পারাপার হচ্ছে, কিন্তু ঘাটে অনেক ট্রাক আটকে রয়েছে।

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী