পুরনো জাহাজ কাটার সময় লোহার পাত পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ অক্টোবর ২০১৯, ১৯:১৯আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৯:২৮

চট্টগ্রাম শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরনো জাহাজ কাটার সময় মাথায় লোহার পাত পড়ে রবিউল ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।

নিহত রবিউল জামালপুর জেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা হায়াত ফকিরের ছেলে। রবিবার (৬ অক্টোবর) সীতাকুণ্ডের একটি শিপ ইয়ার্ডে মাথায় লোহার পাত পড়ে গুরুতর আহত হন তিনি।

এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে জানান, রাতে গুরুতর আহতাবস্থায় রবিউলকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।

এ সম্পর্কে জানতে চাইলে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইয়ার্ডে পুরনো জাহাজ কাটার সময় একটি লোহার পাত রবিউলের মাথায় পড়ে। এতে রবিউল গুরুতর আহন হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।’ 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান