জেএমবির কর্মী ‘সংগ্রহকারী’ সালাউদ্দিন আটক

বরিশাল প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৯, ১৫:৩১ আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৫:৪০

র‌্যাবের হাতে আটক সালাউদ্দিন কাওসার মুলাদী উপজেলার দক্ষিণ কাজিরচরে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য সালাউদ্দিন কাওসারকে আটক করেছে র‌্যাব। সালাউদ্দিন উপজেলার দক্ষিণ কাজিরচর এলাকার মৃত আব্দুল মজিদ মাস্টারের ছেলে। তার কাজ ছিল জেএমবির কর্মী সংগ্রহ করা। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে নগরীর রূপাতলীর র‌্যাব-৮ এর সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দক্ষিণ কাজিরচর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। দক্ষিণ কাজিরচরের স্থানীয় মাদ্রাসা থেকে দাখিল পাস করে হার্ডওয়ার ও ইলেকট্রিক দোকানে কাজের পাশাপাশি স্থানীয় মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছিল সালাউদ্দিন। পরে ২০১৬ সালে সুলতান নাসির উদ্দিন ওরফে নাসিরের সান্নিধ্যে জেএমবি কার্যক্রমে জড়িয়ে পড়ে। জেএমবির দাওয়াতি শাখার সদস্য হিসেবে দেশের বিভিন্ন স্থানে কর্মী সংগ্রহের কাজ করতো সালাউদ্দিন।’ এছাড়া উগ্রপন্থী কর্মকাণ্ড দেশব্যাপী পরিচালনার পরিকল্পনা বাস্তবায়ন করছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর