ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৯, ১৪:৪০আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৪:৫০

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল
রাজধানীর দারুসসালাম থানার হরিরামপুর এলাকায় ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মোরসালিন আহামেদ মাহিন (১৩) স্থানীয় দারুস সালাম স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। শনিবার (১২ অক্টোবর) দুপুরে তার মৃত্যু হয়।

মাহিন হরিরামপুর বড় বাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট। তার বাবার নাম মো. দেলোয়ার হোসেন।

শিশুটির মা আয়েশা আক্তার জানান, এলাকার অন্য ছেলেদের সঙ্গে বাসার দ্বিতীয় তলার ছাদে ঘুড়ি ওড়াতে যায় মাহিন। সেখানে অসাবধানতার কারণে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পোনে ২টার তাকে দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢাকেম) হাসপাতালের ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুল খান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এসজেএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান