নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ১৫ জনের এক বছর করে জেল

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ১৯:৩৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৯:৪৫

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ১৫ জনের এক বছর করে জেল

শিবালয়ের পদ্মা ও যমুনা নদীতে অভিযান চালিয়ে ১৫ জন জেলেকে আটক করা হয়েছে। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদের নেতৃত্বে রবিবার (১৩ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) ভোর পর্যন্ত  এই অভিযান চালানো হয়েছে।

পরে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

এসময় ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং প্রায় ৩ মণ ইলিশ জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- শিবালয় উপজেলার সমেষঘর তেওতা গ্রামের মো. সালাম মোল্লা (৪৬), মো. মামুন মুন্সি (৩৫), মো. তোরাব আলী (৩৬), মো. আশরাফ শেখ (৩৭), মো. চাঁন মিয়া (৪০), মো. হাজাজ (৪২), মো. তৈয়ব আলী (৫০), নিহালপুরের মো. আক্কাস শেখ (৫২), বকুল শেখ (৪৫) পান্নু ফকির (৪২), আলোকদিয়ার মো. বাদল মিয়া (২২), মো. সাইফুল (১৯), দৌলতপুর উপজেলার রেহাদুর্গাপুর গ্রামের মো. ছানোয়ার (২৬), পাবনার দাসপাড়ার মহিব মণ্ডল (৩২), আমিনপুরের মো. আবু সালাম মোল্লা (৫৮)।

উল্লেখ্য, এখন পর্যন্ত শিবালয়ের যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৩৮ জনকে এক বছর করে কারাদণ্ড এবং দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দসহ ইলিশ ধরার ৬টি ট্রলার ধ্বংস করা হয়। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান