বগুড়ায় হাসপাতালে বিক্রি নিষিদ্ধ ওষুধ সরবরাহের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ১৮:৫৭আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৯:০৬

সরবরাহ করা রেনিটিডিন ওষুধ বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে রোগীদের মাঝে বিক্রি নিষিদ্ধ গ্যাস্ট্রিকের ট্যাবলেট রেনিটিডিন সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। এ ট্যাবলেটে ক্যানসারের উপাদান রয়েছে ধারণা করে রোগীরা এটি সেবনে অনীহা দেখাচ্ছেন। হাসপাতালের চিকিৎসকদের মাঝেও এ ট্যাবলেট নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহ করা ওষুধ কী ধরনের উপাদানে তৈরি তা জানতে চেয়ে বগুড়া এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডকে (ইডিসিএল) চিঠি দেওয়া হয়েছে।

জানা গেছে, রেনিটিডিন জাতীয় সবগুলো ট্যাবলেটে ক্যানসার তৈরি করতে পারে এমন উপাদান পাওয়ায় ওষুধ প্রশাসন অধিদফতর দেশের বাজারে এ ওষুধের কাঁচামাল আমদানি, উৎপাদন ও বিক্রি সাময়িক নিষিদ্ধ করেছে। এরপরও ওই হাসপাতালে রোগীদের মাঝে তা সরবরাহ করা হয়। এ অবস্থায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নূরুজ্জামান সরবরাহ করা রেনিটিডিন ব্যবহার ও বিতরণ সম্পর্কে সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করেন। এ ট্যাবলেট ভারত থেকে আমদানি করা কাঁচামাল দিয়ে তৈরি কিনা তা জানতে ইডিসিএল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালের কর্মরত সবাইকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরবরাহ করা রেনিটিডিন ওষুধ কোয়ারেন্টাইন করে রাখার নির্দেশ দেন।

হাসপাতাল কর্তৃপক্ষের চিঠির জবাবে ইডিসিএলের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, ২০১৭-১৮ ও ২০১৮-২০১৯ অর্থবছরে চাহিদা মোতাবেক রেনিটিডিন ১৫০ গ্রাম ট্যাবলেট সরবরাহ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত জরুরি বিবেচনা করে এ ট্যাবলেট যদি মোহাম্মদ আলী হাসপাতালে মজুত থাকে তবে তা ব্যবহার না করে ১০ দিনের মধ্যে ইডিসিএল কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে।

বগুড়া জেলা ড্রাগ সুপার আহসান হাবীব জানিয়েছেন, ইডিসিএল কর্তৃপক্ষ ভারতের সারাকা কোম্পানি লিমিটেডের কাঁচামাল ব্যবহার করতো।

নাম প্রকাশে অনিচ্ছুক ইডিসিএলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তারা জানুয়ারি মাস পর্যন্ত ভারতের সারাকা কোম্পানির কাঁচামাল দিয়ে রেনিটিডিন উৎপাদন করেছেন। এখন তারা উৎপাদন বন্ধ রেখেছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান জানান,  ইডিসিএল কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, তারা এসএমএস লাইফ সাইন ল্যাবরেটরির কাঁচামাল ব্যবহার করেছে। তবে এখন তারা রেনিটিডিন উৎপাদন বন্ধ রেখেছে। সিদ্ধান্ত হলে আগামী ২০ অক্টোবরের মধ্যে ইডিসিএল কর্তৃপক্ষ পুনরায় রেনিটিডিন উৎপাদন শুরু করতে পারে। মোহাম্মদ আলী হাসপাতালে তাদের তৈরি অন্য ব্যাচের রেনিটিডিন থাকতে পারে বলে জানিয়েছে, বগুড়া ইডিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এখন হাসপাতালে ১৯.০৭.০৪৫ ব্যাচের ওষুধ ব্যবহার করা হচ্ছে।

তবে কোন ব্যাচে কী ধরনের কাঁচামাল ব্যবহার করা হয়েছে, তার কোনও উত্তর দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের