বেগমগঞ্জে সৎমাকে হত্যাচেষ্টার অভিযোগ, ছেলে আটক

নোয়াখালী প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৯, ২০:০২আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২০:২৮

নোয়াখালী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরিফপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে সৎমা সুফিয়া খাতুনকে (৫০) গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে রবিউল হোসেন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় রবিউলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।  

আটককৃত রবিউল শরীফপুর গ্রামের ফজলুল হকের ছেলে।

নুরে আলম বলেন, ‘পারিবারিক ঘটনা নিয়ে মঙ্গলবার সকালে রবিউলের সঙ্গে সুফিয়া খাতুনের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে, মাদকাসক্ত রবিউল ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে সুফিয়াকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। এ সময় সুফিয়ার চিৎকারে লোকজন এগিয়ে আসলে রবিউল পালিয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

নোয়াখালী জেলারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম বলেন, ‘সুফিয়া খাতুন আহত অবস্থায় এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মাদকাসক্ত রবিউলকে আটক করে থানায় নিয়ে আসে।’

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের