আটকের পর মুক্তিপণ চেয়ে ধরা খেলো পাঁচ ভুয়া ডিবি পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৯, ১৪:৪০আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৪:৪৯

ডিবি পুলিশ পরিচয়দানকারী পাঁচ ব্যক্তি ঝিনাইদহের কালীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়দানকারী পাঁচ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। প্রদীপ দাস নামের এক ভ্যানচালককে আটক করে তার কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি ও বিকাশের মাধ্যমে ১৪ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১৪ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ভ্যানচালক প্রদীপ দাস বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করছেন। পুলিশ গ্রেফতারকৃত পাঁচ আসামিকে শুক্রবার (১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে মাটির তৈরি হাঁড়িপাতিল নিয়ে কালীগঞ্জ থেকে নলডাঙ্গা বাজারে যাচ্ছিলেন প্রদীপ দাস। সেসময় কালীগঞ্জ-নলডাঙ্গা রোডের পুলিশ বক্সের কাছে তিন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে আটক করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে ভ্যানচালক তার মোবাইল দিয়ে ছেলে তুষার দাসের কাছে ফোন করে ভুয়া ডিবি পুলিশের দেওয়া মোবাইল নম্বরে টাকা বিকাশ কররতে বলেন। ১৪ হাজার টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার জানার পর পুলিশ তাৎক্ষণিকভাবে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী তিন জন প্রতারককে আটক করে। পরে রাতে অভিযান চালিয়ে বাকি দুই জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিকাশে নেওয়া নগদ ১৪ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত পাঁচ জন হলো- কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের মান্দার বিশ্বাসের ছেলে জয়নুদ্দীন বিশ্বাস (৪৮), পাইকপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে মিল্টন (৩৫), একই গ্রামের কাসেম লস্কারের ছেলে হাসান (৩৭), কলেজপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে তৈয়ব আলী (৪৮) ও ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের আরিফুজ্জামান (৪৭)।

ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় পেনাল কোডের ১৭০/৩৪১/৩৪২/৩৮৫/৩৮৬/৪১৭/১০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী