নাশকতার আশঙ্কায় জামায়াত নেতা আটক

চাঁদপুর প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৯, ১৭:৫৮আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৭:৫৯

নাশকতার আশঙ্কায় জামায়াত নেতা আটক

নাশকতার আশঙ্কায় চাঁদপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিমকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাত দেড়টার দিকে শহরের মাদ্রাসা রোড এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

আব্দুর রহিম চাঁদপুরের গাছতলা এলাকার মাদ্রাসাতু ইশিয়াতুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ।

মঙ্গলবার (৫ নভেম্বর) চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জামায়াতের আমির রহিমের বিরুদ্ধে ভোলায় সাম্প্রদায়িক উস্কানির ঘটনা ও জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ড বহালের রায়ের পর নাশকতা-চেষ্টার তথ্য ছিল। তাই তাকে আটক করা হয়েছে।’

তিনি আরও জানান, আটক আব্দুর রহিমের বিরুদ্ধে চাঁদপুর থানায় নাশকতার বিভিন্ন মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে পুলিশ আটক করেছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি