ঘুষের টাকাসহ ইনকাম ট্যাক্স কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ নভেম্বর ২০১৯, ২০:২৩আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২০:২৫

ঘুষের টাকাসহ ইনকাম ট্যাক্স কর্মকর্তা আটক ঘুষের টাকাসহ চট্টগ্রাম কর অঞ্চল-২ এর এক ইনকাম ট্যাক্স পরিদর্শককে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্যরা। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর আগ্রাবাদ এলাকার ইনকাম ট্যাক্স কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপপরিচালক লুৎফুল কবির চন্দন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক রেজাউল করিম কর অঞ্চল-২ এর সার্কেল ৩১-এর ইনকাম ট্যাক্স পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

লুৎফুল কবির চন্দন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রেজাউল করিমের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অফিসে অভিযান চালিয়ে আমরা ঘুষের টাকাসহ তাকে আটক করি। তার কাছ থেকে ঘুষের ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। টাকাগুলো রেজাউল এক ব্যক্তির কাছ থেকে ঘুষ হিসেবে নিয়েছিল। দোষী কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম