নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাবিতে বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৯, ১৩:৫৮আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৬:৫৯

জাবিতে বিক্ষোভ মিছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপাচার্য অপসারণের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনের সড়কে কিছুক্ষণ অবস্থান করে। পরে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাবিতে বিক্ষোভ মিছিল

এর আগে বুধবার (৬ নভেম্বর) রাত ৮টায় ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং অফিস বা আবাসিক এলাকায় শিক্ষার্থীদের অবস্থানে নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যলয় প্রশাসন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৫ নভেম্বর ২০১৯ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ৬ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীরা আবাসিক হলসমূহ ত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের দোকানপাটও বন্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেন, এই সময়ে ক্যাম্পাসের অভ্যন্তরে কোনও শিক্ষার্থীর অবস্থান সমীচীন নয়।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই নির্দেশনা অমান্য করে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের সামনে প্রতিবাদী কনসার্টের ডাক দিয়েছেন আন্দোলনরতরা। নিষেধাজ্ঞার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) জাবি শাখার সভাপতি মাহাথির মুহাম্মদ বলেন, ‘আমরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছি। আমরা বলতে চাই, এই উপাচার্য যেহেতু অবৈধ তাই তার প্রশাসনের সমস্ত সিদ্ধান্তও অবৈধ। হল খালি করে সব শিক্ষার্থীকে বের করে দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপদে দুর্নীতির স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করতে চান তিনি।’ জাবি ভিসি`র বাসভবনের সামনে পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের আবাসিক হলগুলো ফাঁকা হয়ে গেছে। এখন কেউ যদি পরিস্থিতি অস্বাভাবিক করে তবে তা শৃঙ্খলাবিরোধী কাজ হবে। পরিস্থিতির অবনতি হলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’

উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন খাতে দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে প্রায় তিন মাস ধরে আন্দোলন চলছে। মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। হামলায় আট শিক্ষকসহ অন্তত ২৫ জন আহত হন। এই ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ এবং ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং অফিস বা আবাসিক এলাকায় শিক্ষার্থীদের অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন- 

ভিসি’র দুর্নীতির প্রমাণ দিতে না পারলে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

‘ভিসি’র দুর্নীতির যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে’

হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান, ভিসি’র বাসভবনের সামনে অবস্থানের ডাক


জাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা 

জাবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ


ছাত্রলীগ দায়িত্ব নিয়ে কাজটি করেছে, আমি কৃতজ্ঞ: জাবি ভিসি

ক্ষোভে উত্তাল জাবি 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী